শুক্রবার কুশমন্ডি ধর্ষন ঘটনার প্রতিবাদ জানিয়ে দক্ষিণ দিনাজপুর জন অধিকার রক্ষা মঞ্চের পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এদিনের এই সভাই হাজির থাকতে বালুরঘাট থেকে এলেন কবি মন্দাক্রান্তা সেন, এছাড়াও হাজির ছিলেন যুক্তি তক্কের পক্ষে সোমা চন্দ, আমরা আক্রান্তের পক্ষে সমিতা ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রথমে উপস্থিত বিশিষ্টরা কুশমন্ডির ঘটনা জন সমক্ষে তুলে ধরে বক্তব্য রাখেন। ভবিষ্যতে যাতে আর এমন ঘটনা না ঘটে তা নিয়ে শুক্রবার জেলা শাসকের কাছে জন অধিকার রক্ষা মঞ্চের পক্ষ থেকে ডেপুটেশন তুলে দেওয়া হয়।
প্রসঙ্গত, গত মাসের ১৭ তারিখে কুশমন্ডি ব্লকের দেহাবন্দের ঘাটপাড়া এলাকায় এক আদিবাসী যুবতিকে গণ ধর্ষণ করে দুষ্কৃতীরা। এমনকি তার যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বর্তমানে ওই যুবতি চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এদিকে ধর্ষণের ঘটনায় দু’জনকে গ্রেফতার করে কুশমন্ডি থানার পুলিশ। রাম প্রবেশ শর্মা ও আন্ধারু বর্মণ নামে দুই অভিযুক্ত বর্তমানে পুলিশি হেফাজতে। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এদিকে এই ঘটনায় বিভিন্ন রাজনৈতিক থেকে অরাজনৈতিক সংগঠন পথে নামে। পথে নামে আদিবাসী সংগঠন গুলিও।
এবিষয়ে কবি মন্দাক্রান্তা সেন জানান, আদিবাসী ওই যুবতির শারীরিক অবস্থা কেমন তা প্রকাশ্যে আনা হচ্ছে না। এমনকি যাদের গ্রেফতার করা হয়েছে তাদের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তাও প্রকাশ্যে আনা হয়নি এখনও। এবিষয়ে তারা সঠিক ভাবে তদন্ত ও তদন্ত কমিটি গঠন করার দাবী জানিয়েছেন । সেই সঙ্গে আগামী দিনে মেয়েদের উপর এমন নির্মম অত্যাচার বন্ধ করা সহ মেয়েদের সুরক্ষার দাবী তোলা হয় সংগঠনের পক্ষ থেকে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নীচের লিংকে
https://www.youtube.com/embed/sMmZYsnUezk